নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ১৮ জন আসামিকে আটকসহ ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)-এর নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলায় ২ জুলাই ২০১৯ তারিখ হতে ১০ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার গ্রেপ্তারি পরোয়ানা মূলে চারজন, চারটি মাদক আসামি সাইদুর রহমানসহ (৩৮) ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার সর্বমোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে ১৭ বোতল ও ১ হাজার মিলি ফেনসিডিল, ১৮০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকের মূল শেকড় উপড়ে ফেলার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
