তিন জেলায় বিএনপির কমিটি

আপলোড তারিখঃ 2019-07-06 ইং
তিন জেলায় বিএনপির কমিটি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই কমিটির অনুমোদন করে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু সাঈদ চাঁদ আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে রাজশাহী জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আলহাজ্ব আমিনুল হক আহ্বায়ক, কাজী শাহ আলম যুগ্ম আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আহ্বায়ক, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে পাবনা জেলা বিএনপি’র ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)