ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মাগুরায় মোহাম্মদ হাবিবুল্লাহ (১৪) নামের এক মাদরাসাছাত্রকে মসজিদের ভেতর ঘুমের মধ্যেই জবাই করে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে মাগুরা সদরের বাগবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যাওয়া ওই কিশোর এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রায়েছে। হাবিবুল্লাহ মহম্মদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে এক বছর যাবৎ বাগবাড়িয়া দারুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে।
এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারণ উদঘাটনে পুলিশের তদন্ত টিম কাজ করছে।
