ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে

আপলোড তারিখঃ 2019-07-06 ইং
ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। দাম বাড়ছে পাইকারি ও খুচরা উভয় বাজারেই। বিক্রেতাদের দাবি, বাজেটের প্রভাবে দাম বাড়ছে বেশির ভাগ পণ্যের। যদিও বাজেটে সব পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়নি। পাইকারি বাজারে সবচেয়ে বেশি বেড়েছে গুঁড়ো দুধ ও চিনির দাম। পাইকারি বাজারে দুধের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা বাড়লেও খুচরায় কোনো নিয়মনীতি নেই। যে যার মতো করেই দাম আদায় করছেন। পাইকারি বাজারে চিনির দাম কেজি প্রতি তিন থেকে পাঁচ টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে সাত থেকে ১০ টাকা পর্যন্ত। গতকাল শুক্রবার বিভিন্ন পর্যায়ের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজেট ঘোষণার পর থেকেই পাইকারি বাজারগুলোয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট, ট্যাক্স আর আমদানিতে অগ্রিম কর আরোপের ফলে চাপ পড়েছে ভোগ্যপণ্যের দামের ওপর। তারা জানান, বাজেট ঘোষণার পরপরই হঠাৎ লাফ দিয়ে বাড়তে শুরু করে এসব পণ্যের দাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)