কার্পাসডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-07-06 ইং
কার্পাসডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাস্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন, গোলাম রসূল, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, কার্পাসডাঙ্গা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. কাদের বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ জলিল, সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফকির শেখ, শিক্ষক আহম্মদ আলী, ইস্রাফিল, রমজান, ইউনুস, আ. হাই, জাহাঙ্গীর, জেলা কৃষক লীগের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক আ. সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস আ. হামিদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল, আ. হাকিম মেম্বার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, মিন্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, তুহিন, খালিদ, রকিবুল, ফরহাদ, সাজ্জাদ, হাসিব, ফয়সাল, নাহিদ, রিয়াদ, শিপলু, মানিক ও মন্টু মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)