এমপি ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2019-07-06 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতারা। গতকাল শুক্রবার সকাল সাতটায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুজ্জামান নয়ন, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহিন রেজাসহ কেন্দ্রীয় নেতাদের এক টিম চুয়াডাঙ্গা এলে জেলা কমিটি তাঁদের স্বাগত জানায়। পরে তাঁরা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, সহসভাপতি রাশেদ, সহসভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হাসান বাবুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সংগঠনিক সম্পাদক তানজির আহম্মেদ বারেক, সাংগঠনিক সম্পাদক সাফায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আল নুমান, প্রচার সম্পাদক কালাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সারাফাতসহ আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার নেতারা। সবশেষে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতি শুভকামনা জানিয়ে মিষ্টি মুখ করান নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)