শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শিক্ষাবৃত্তি প্রদানকালে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে উপজেলার অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের চিত্রা মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, ঘরে বসে থাকলে কেউ সফলতা পায় না। নিজের যোগ্যতা দিয়ে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। মনে রাখতে হবে, শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘নিজেকে ভালো করে জানতে হবে। কোন বিষয়টি তোমার ভালো লাগে, সেটা বুঝে সে দিকে এগোতে হবে। ভালো মানসিকতা নিয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। স্যার এপিজে আবুল কালাম আজাদের কথার মতো, স্বপ্ন জেগে জেগে দেখতে হবে। মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।’ চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩ ক্যাটাগরিতে মোট ৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)