মোবাইল কোর্টে উত্ত্যক্তকারী যুবকের কারাদ-

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
মোবাইল কোর্টে উত্ত্যক্তকারী যুবকের কারাদ- ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় এক উত্ত্যক্তকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র গ্রামের হাদী মিঞার ছেলে রাজন হোসেন (২০) উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীকে তার স্কুল আঙিনায় উত্ত্যক্ত করছিলেন রাজন। এ সময় স্থানীয় লোকজন উত্ত্যক্তকারী রাজনকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। খবর পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)