চুয়াডাঙ্গার তালতলায় রাস্তার সোলিং কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
চুয়াডাঙ্গার তালতলায় রাস্তার সোলিং কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা কুঠিপাড়ায় ১৭৫ মিটার রাস্তার ফ্লাট সোলিং ও মেরামতকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রাসেদুল ইসলাম, সুলতানারা রতœা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোসেন, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুস্তম আলী বুদো, সেলিম মিয়া, আল ইমরান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সহসভাপতি হালিম, সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, ছাত্রলীগের নেতা মারুফ, স্থানীয় মুরব্বি আব্দুর রাজ্জাক, জিন্নাহ, আসাবুল হক প্রমুখ। পরে প্রকল্পের সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। সূত্র প্রকাশ, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল এডিবির অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ১৭৫ মিটার ফ্লাট সোলিং রাস্তা উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫১ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)