কার্পাসডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
কার্পাসডাঙ্গায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সুবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হালসোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাস্টার, সাধারণ সম্পাদক নজীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন, গোলাম রসুল, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ। সম্মেলন থেকে দুটি পদের বিপরীতে নয়জন ফরম সংগ্রহ করেন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)