ডা. নিগার নাহিদের মৃত্যু, ঝিনাইদহ বিএমএ-এর শোক

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
ডা. নিগার নাহিদের মৃত্যু, ঝিনাইদহ বিএমএ-এর শোক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের গৃহবধূ ডা. নিগার নাহিদের অকাল মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএমএ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের রেডিওলোজি ইমেজিং বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. নিগার নাহিদ ডেঙ্গু শক সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপালে গত বুধবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ২৫তম বিসিএস শেষে চিকিৎসক হিসেবে চাকরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্বামী ডা. তারিক আকতার খান, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঝিনাইদহ জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী জানান, ‘ঝিনাইদহ সদর হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. তারিক আকতার খানের স্ত্রী হচ্ছেন ডা. নিগার নাহিদ। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।’ তিনি আরও জানান, ঝিনাইদহের আরাপপুরের পারিবারিক কবরস্থানে গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)