ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা

আপলোড তারিখঃ 2019-07-05 ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা ছবির ক্যাপশন:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হযরত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সরকার মনোনীত বিশ্ববিদ্যালয়ের সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব-উল ইসলাম, ইউজিসি কর্তৃক মনোনীত সদস্য ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মঞ্জুরুল আলম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার প্রফেসর আবদুল মোত্তালিবসহ অন্য সিন্ডিকেটের সদস্যরা। সভায় সব সদস্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর উন্নয়ন কামনা করেন। সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্যসচিব ও অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ শোয়েব। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)