দর্শনায় ফেনিসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-07-04 ইং
দর্শনায় ফেনিসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনিসিডিলসহ জহুরা খাতুন (৪০) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক জহুরা খাতুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ডোবা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ছব্দুল ম-লের স্ত্রী। গতকালই তাঁকে পোড়াদহ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা জানতে পারে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনে যাওয়ার জন্য এক নারী মাদক ব্যবসায়ী স্টেশনের প্লাটফর্মে অবস্থান করছে। এমন সংবাদে জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে প্লাটফর্মে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ডোবা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ছব্দুল ম-লের স্ত্রী জহুরা খাতুনকে আটক করা হয় এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া নারী মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা করে গতকালই পোড়াদহ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)