মেহেরপুরে পরীক্ষার হলে ১০ ছাত্রী অসুস্থ!

আপলোড তারিখঃ 2019-07-04 ইং
মেহেরপুরে পরীক্ষার হলে ১০ ছাত্রী অসুস্থ! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কলমিজোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে এ ঘটনা ঘটে। একে একে ১০ ছাত্রী অসুস্থ্ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী অন্তরা মাথা ঘুরে পড়ে যায়। এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়ার পর পরই একই ক্লাসের হাসনা হেনা, সুরাইয়া, সাথী, বন্যা, সুস্মিতা, পিংকি, সপ্তম শ্রেণির ছাত্রী গোলাপী, রুপা ও মল্লিকা একইভাবে পড়ে যায়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এহসানুল কবীর বলেন, এটি একটি গণমনস্তাত্ত্বিক রোগ। এটি সাধারণত তরুণ-তরুণীদের মধ্যে লক্ষ্য করা যায়। এতে ভয়ের কিছু নেই। কয়েক ঘণ্টা বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। এ দিকে খবর পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আক্তার কলমিজাল মাধ্যমিক বিদ্যালয় এবং সদর উপজেলার শিক্ষা কর্মকর্তঅ বিনয় কুমার চাকী অসুস্থদের দেখতে মেহেরপুর জেনারেল হাসপাতালে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)