দামুড়হুদা সোনাতলা মাঠে মিলল বৃদ্ধের লাশ

আপলোড তারিখঃ 2019-07-04 ইং
দামুড়হুদা সোনাতলা মাঠে মিলল বৃদ্ধের লাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সোনাতলা মাঠ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পীরপুরকুল্লা গ্রাম থেকে ওই অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে দামুহুদা মডেল থানার পুলিশ। পরে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ (গতকাল) সকালে সোনাতলা মাঠে গামছা পরা এক বৃদ্ধকে বাঁশের মাচার ওপর দীর্ঘক্ষণ শুয়ে থাকতে দেখে মাঠের কৃষকদের সন্দেহ হয়। তাঁরা দামুড়হুদা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)