মেহেরপুরে ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম!

আপলোড তারিখঃ 2019-07-03 ইং
মেহেরপুরে ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে জমি-সংক্রান্ত মামলায় ব্যবসায়ী নেতা সাহাবুদ্দীনকে পুলিশ আটক করতে গেলে কোর্ট এলাকার ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দিকে এ ঘটনা ঘটে। সার ব্যবসায়ী ও মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক সাহাবুদ্দীন খান জানান, ‘সদর উপজেলা পরিষদের সামনে আহম্মদ আলীর ছেলে খোকনের ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। ঘরের মালিক খোকন ও তাঁর ভাই টোকনের মধ্যে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। এ ঘটনায় টোকন আমাকে আসামি করে মিথ্যা মামলা করেন। হঠাৎ করে পুলিশ আমাকে আটক করতে এলে বিষয়টি আমি মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতিকে জানানোর পর ব্যবসায়ী নেতারা এ ঘটনার প্রতিবাদে কোর্ট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরে মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সম্পাদক জাহিদ ইকবাল শিমনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এ ছাড়া ব্যবসায়ী নেতারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ব্যবসায়ীরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)