আলমডাঙ্গার কেদারনগরে সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2019-07-03 ইং
আলমডাঙ্গার কেদারনগরে সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কেদারনগরে বাড়ির পাশে সরকারি রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামের হায়দার জোয়ার্দ্দারের বাড়ির নিকট রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি বসাচ্ছিলেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা। এ সময় হায়দার জোয়ার্দ্দারের বাড়ির ছাদের কিছু অংশ বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে যাওয়ায় রাস্তার ওপারে গোলাপ জোয়ার্দ্দারের বাড়ির নিকট খুঁটিটি বসানোর প্রস্তাব দেন হায়দার জোয়ার্দ্দার। এ বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে হায়দার জোয়ার্দ্দার ও গোলাপ জোয়ার্দ্দারের মধ্যে সৃষ্টি হয় বাগবিত-া। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে সোনা জোয়ার্দ্দারের ছেলে হায়দার, হায়দার জোয়ার্দ্দারের ছেলে আজমিন ও ভাই সবদুল গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)