ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় পাঁচজন রিমান্ডে

আপলোড তারিখঃ 2019-07-03 ইং
ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় পাঁচজন রিমান্ডে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় আটক ছয়জনের মধ্যে পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত প্রশান্ত কুমার, আল মামুন ও তাইনুল আলমকে দুই দিন করে এবং হাসান ইকবাল ও রিপন হোসেনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে বাড়ির মালিক আব্দুল মজিদের রিমান্ড মঞ্জুর করেননি আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক খাইরুজ্জামান জানান, গত জুন মাসের ২১ তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগ মুহূর্তে ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় নগদ টাকা, ভুয়া প্রশ্নসহ শহরের আরাপপুর নিউ একাডেমি স্কুল এলাকার একটি বাড়ি থেকে প্রশান্ত কুমার, বাড়ির মালিক আব্দুল মজিদ, আল মামুন, তাইনুল আলম, হাসান ইকবাল ও রিপন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা ও প্রতারণা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করলে বিচারক প্রশান্ত কুমার, আল মামুন, তাইনুল আলম, হাসান ইকবাল ও রিপন হোসেনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)