আলমডাঙ্গায় একই ঘরে মেয়ে ও পুলিশ কনেস্টবল আটক

আপলোড তারিখঃ 2019-07-02 ইং
আলমডাঙ্গায় একই ঘরে মেয়ে ও পুলিশ কনেস্টবল আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ওসমানপুরের খন্দকারপাড়ার একটি মেয়ের সঙ্গে ওসমানপুর প্রাগপুর ফাঁড়ির পুলিশ কনস্টেবল রাশেদ আলীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধান করে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে দীর্ঘদিন যাবৎ প্রেমের সস্পর্ক চলে আসছিল। গতকাল সোমবার রাত আটটার দিকে ভাই-বোনের সম্পর্ক কথা বলে মৃত টোকন আলীর স্ত্রীর ঘরে ওঠে তাঁরা। এলাকার লোকজন জানতে পেরে বাইরে থেকে ওই ঘরের দরজায় তালা মেরে রাখেন এবং বিষয়টি ওসমানপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনকে জানান। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি ও হারদী ইউপি চেয়ারম্যান ওই মেয়ের বাড়িতে যান। এ সময় ওই মেয়ে পুলিশ কনস্টেবল রাশেদের সঙ্গে তাঁর ভাই-বোনের সম্পর্ক বলে জানায়। পরে জবানবন্দির ওপর ভিত্তি করে চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)