জীবননগরে ফেনসিডিলসহ নাজমুল আটক

আপলোড তারিখঃ 2019-07-02 ইং
জীবননগরে ফেনসিডিলসহ নাজমুল আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নাজমুল আটক হয়েছেন। গত রোববার রাত ১১টার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল ও মাসুদুর রহমান ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে অভিযান চালান। এ সময় গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল হোসেনকে (২৮) ৩২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)