বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ, হস্তক্ষেপ কামনা

আপলোড তারিখঃ 2019-07-02 ইং
বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ, হস্তক্ষেপ কামনা ছবির ক্যাপশন:
জীবননগরে দলিল লেখকদের কলম-বিরতি কর্মসূচি পালন জীবননগর অফিস: জীবননগরে দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে অসদাচরণ করার প্রতিবাদে ও জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামের অপসারণের দাবিতে কলম-বিরতি পালন করেছেন সমিতির সদস্যরা। গতকাল সোমবার এ কলম-বিরতি কর্মসূচি পালিত হয়। এদিকে দলিল লেখক সমিতির কলম-বিরতির ফলে বিভিন্ন সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ। জীবননগর দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম এ অফিসে যোগদান করার শুরু থেকেই আমাদের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। তাই আমাদের দাবি, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামকে দুদিনের মধ্যে এখান থেকে অপসারণ না করলে আমরা আন্দোলন করব।’ এ ব্যাপারে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম জানান, দলিল লেখক সমিতির সদস্যরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এদিকে তথ্যনুসন্ধানে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম তাঁর অফিসারের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সচেতন মহল বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)