শেষ দিনে ৫ জনের মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
শেষ দিনে ৫ জনের মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার চিৎলা ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল রোববার। এ দিন মোট পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচজনের মনোনয়নপত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার, আব্দুস ছালাম বিপ্লব, উজির আলী ও দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া গতকাল ডাউকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপনির্বাচনে মোছা. উজিফা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শেষ দিনে উজিফা ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চিৎলা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। এদিকে, ডাউকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডটিও শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী গত ১৮ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ জুন। যাচাই-বাছাই ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)