চুয়াডাঙ্গায় ২০ পিস ইয়াবাসহ সাকিব গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
চুয়াডাঙ্গায় ২০ পিস ইয়াবাসহ সাকিব গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার সাকিব (১৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তার হওয়া সাকিব ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মৃত আকরামুজ্জামানের ছেলে। গতকাল রোববার রাত আটটার দিকে পৌর শহরের ফার্মপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, ফার্মপাড়া এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান মুহিত ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মৃত আকরামুজ্জামানের ছেলে সাকিবকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তার আসামির শরীর তল্লশি করে পলিথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানাহাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা-পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)