জাল টাকা নিয়ে ভারতীয় নাগরিকসহ আটক ৩

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
জাল টাকা নিয়ে ভারতীয় নাগরিকসহ আটক ৩ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ২০ হাজার জাল টাকা, এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মৃত শমসের আলীর ছেলে ও ভারতীয় নাগরিক কবির আহমেদ (৩৮), জালশুকা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে তোজাম্মেল হক ৫০) এবং গোপালনগর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে আবু জাফর ওরফে রিপন (২৭)। গতকাল রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গাংনী উপজেলা পরিষদের চত্বর থেকে তাঁদের আটক করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা পরিষদের চত্বরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের মধ্য একজনের কাছে রাখা ব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকার ২০টি জাল নোট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নামে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)