ভারতীয় গরু, ফেনসিডিলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
ভারতীয় গরু, ফেনসিডিলসহ একজন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে চোরাচালানসহ এই আসামিকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার রাত আনুমানিক তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৫/৭৯-টি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠ নামক স্থান হতে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই দিন রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. সাইফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে দুটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। আটক হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে গত শনিবার রাত আনুমানিক আটটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের মাঠ থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ মিনারুল (৩৫) নামের একজনকে আটক করেছেন। আটক মিনারুল পিরপুরকুল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামিকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)