১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা, বাছাই ২ জুলাই

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা, বাছাই ২ জুলাই ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা ইউপি সদস্য পদে উপনির্বাচনে প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদের উপনির্বাচনে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দামুড়হুদা সদর ইউনিয়নের ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন উজিরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী বেবী নাজনীন, একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী ছালমা খাতুন, তাহাজ্জেত আলীর মেয়ে পদ্ম খাতুন ও দামুড়হুদা কুটিরপাড়ার ফজলুর রহমানের মেয়ে রূপালী খাতুন। এ ছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৬নং সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন পীরপুরকুল্লা গ্রামের প্রয়াত সদস্য আব্দুর রাজ্জাকের স্ত্রী ইয়াসমিন খাতুন, একই গ্রামের মাদার আলীর ছেলে মিদ্দার আলী ও মৃত আলী আহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম, সুলতান বিশ্বাসের ছেলে আব্দুল জব্বার, ইব্রাহিম ম-লের ছেলে সাংবাদিক আশরাফুজ্জামান রনি, মৃত হক মাহাম্মদের ছেলে ইউনুছ আলী, মোজাম্মেল হকের ছেলে ওমর ফারুক, মৃত আবুল কাশেমের ছেলে রুস্তম আলী এবং মৃত কিতাব শেখের ছেলে ফকির মুহাম্মদ। দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আব্দুল হাদী জানান, ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৫ জুলাই। তিনি আরও জানান, এবারই প্রথম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, দামুড়হুদা সদর ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য শাহিদা সুলতানা শামীমা পদত্যাগ করায় এবং কার্ডাসডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করায় পদ দুটি শূন্য হয়। ওই শূন্যপদেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)