ছবির ক্যাপশন:
দামুড়হুদায় আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুল্লাহ বাহার, সহিদুল ইসলাম, হাজি রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, এস এ এম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতিয়ার রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভুট্টু, আব্দুল মমিন মাস্টার, অ্যাড. রফিকুল আলম রান্টু, সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম, উপপ্রচার সম্পাদক আব্দুল জব্বার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক জাফর আলী, কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, আওয়ামী লীগ নেতা হাজি হেদায়েতুল ইসলাম, শফিকুল আলম, নূর ইসলাম, আতিয়ার রহমান খান প্রমুখ।
সভায় জুলাই মাসের ১০ তারিখের মধ্যে উপজেলার সব ওয়ার্ড কমিটি গঠন করার কথা বলা হয়। কমিটি গঠন প্রসঙ্গে অন্য দল থেকে এসে কেউ যাতে দলে ঢুকতে না পারেন, সে লক্ষ্যে ফরম পূরণ করার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী আগস্ট মাসে কোনো কমিটি গঠন করা হবে না। সেপ্টেম্বরে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
