চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রলীগের হেল্প সেন্টার

আপলোড তারিখঃ 2019-07-01 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রলীগের হেল্প সেন্টার ছবির ক্যাপশন:
‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’ এ স্লোগানে চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য হেল্প সেন্টার খুলেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নির্দেশনায় গতকাল রেববার সকাল ১০টায় ২য় দিনের মতো চুয়াডাঙ্গা সরকরি কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভর্তি সহযোগিতার জন্য এ হেল্প সেন্টার খোলা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্যতিক্রমী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নবীন শিক্ষার্থীসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকেরা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানবীন আহমেদ সোহাগ, আরাফাত প্লাবন, আরফিন সজীব, ফারহান রাব্বি, পাপন হাসান সবুজ, এলাহী তৌফিক, হাফিজ ইমন, মিশন, হাবিবুর, সজীব, অঙ্কন, রাইসুল, সাব্বির, তাজিব, ইউসুফসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ প্রসঙ্গে জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ বলেন, ‘আমি আমার নেতা-কর্মীদের ভর্তিচ্ছুকদের পাশে থাকার নির্দেশ দিয়েছি, তাঁরা কাজ করে যাচ্ছেন।’ (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)