চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ আটক ১

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ আটক ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্যাথেডিন ইনজেকশনসহ আহসান হাবিব (৩৮) নামের একজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঈদগাহপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তার আহসান হাবিব পোস্ট অফিসপাড়ার সিরাজুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যার দিকে সদর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান মুহিত ফোর্সসহ পৌর শহরের ঈদগাহপাড়ায় অভিযান চালান। এ সময় পোস্ট অফিস এলাকার সিরাজুল হকের ছেলে আহসান হাবিবকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হলে উদ্ধার হয় পাঁচ পিস প্যাথেডিন ইনজেকশন। পরে মাদকদ্রব্য আইনে মামলা করে তাঁকে সদর থানাহাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)