আলমডাঙ্গা জেহালার মহন আলী গাঁজাসহ আটক

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
আলমডাঙ্গা জেহালার মহন আলী গাঁজাসহ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ জেহালা গ্রামের মহন আলীকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নিজ গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির সামনে গাঁজা বিক্রয়কালে মহনকে আটক করে পুলিশ। জানা গেছে, উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের আব্দুল মতিনের ছেলে মহন আলী (৩০) দীর্ঘদিন ধরে গাঁজা সেবনসহ বিক্রয় করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুজন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিয়াকত ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে তাঁকে আটক করেন। আটকের পর তাঁর নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)