শাখা অফিস প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
শাখা অফিস প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা ছবির ক্যাপশন:
দর্শনা থেকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের বিশেষ প্রতিবেদক: আগামী এক সপ্তাহের মধ্যে দর্শনা থেকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের শাখা অফিস প্রত্যাহার করা না হলে বিভিন্ন কর্মসূচিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে কুষ্টিয়া, ঝিনাইদহ, কালীগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ নয়টি বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়নের শাখা অফিস দর্শনা থেকে প্রত্যাহার করতে হবে, তা না হলে ৮ জুলাই ভোর পাঁচটা থেকে চুয়াডাঙ্গা জেলার সব প্রকার বাস, ট্রাক, কোচ, নাইট কোচ, মিনিবাস ও মাইক্রোবাসের শ্রমিকেরা গণ-লাগাতার কর্মবিরতি পালন করবেন। এ ছাড়া ২৯ জুলাই বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের চৌরাস্তার মোড়ের মঞ্চে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বক্স দুদু। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে শ্রমিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)