ডাকবাংলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল ক্লোজ!

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
ডাকবাংলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল ক্লোজ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ছাগলের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ প্রতিবেদক, ডাকবাংলা: মাঠে বেঁধে রাখা ছাগলের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে তাঁর বিরুদ্ধে ছাগল বলাৎকার করার অভিযোগ ওঠে। ছাগল মালিক ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ-সংলগ্ন মাগুরাপাড়ার রুবেলের স্ত্রী ইয়াসমিন অভিযোগ করেন, ‘আমি প্রতিদিনের মতো ছাগল খুটি মেরে এসেছিলাম। সেখানে ডাকবাংলা কলেজের অব্যবহৃত একটি বাথরুম আছে। বেলা দুইটার দিকে হঠাৎ ছাগলের চিৎকার শুনে আমি ছুটে যাই। গিয়ে দেখি ক্যাম্পের এক পুলিশ আমার ছাগলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত। সে আমাকে দেখে খুব তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল ফোন বের করে কানে ধরে কথা বলার ভান করে ক্যাম্পের ভেতর ডুকে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পে যেয়ে বিষয়টা তাদের জানালে তারা সবাই আমাদের চুপ থাকতে বলে এবং জানায় যে তারা এর বিচার করবে।’ এ বিষয়ে ক্যাম্পের ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, মিজানকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। তবে কী কারণে হয়েছে, তা জানি না। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি এড়িয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে কনস্টেবল মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এলাকার চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন ঘটনাটি লোকমুখে শুনেছেন বলে জানান। বিষয়টি নিয়ে মাগুরাপাড়া গ্রামে ছি ছি রব পড়ে গেছে। মানুষের মুখে মুখে এখন এ অনৈতিক কাজের গল্প।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)