মোবাইল কিনে ফ্রিজ পেলেন সরোজগঞ্জের মাসুদ

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
মোবাইল কিনে ফ্রিজ পেলেন সরোজগঞ্জের মাসুদ ছবির ক্যাপশন:
বাংলাদেশ টেলিকম প্লাসের লাকি কুপনের ড্র অনুষ্ঠিত বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সর্বাধুনিক মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকম প্লাস তাদের গ্রাহকদের উন্নত সুযোগ-সুবিধা ও সেবার দেওয়ার পাশাপাশি নানা প্রকার উৎসাহ দিয়ে থাকে। এরই অংশ হিসেবে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উৎসবকে সামনে রেখে পণ্য কিনে লাকি কুপন নিয়ে পুরস্কার জেতার সুযোগ দেওয়া হয়। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার বাদুরতলায় বাংলাদেশ টেলিকম প্লাসের শোরুমের সামনে লাকি কুপনের ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ জিতেছেন সরোজগঞ্জের মাসুদ রানা। দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি পেয়েছেন চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুলতানুল আলম মালিক আজম। ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী রিপন হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির। ড্র পরিচালনা করেন কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত ও সাংবাদিক এস এম শাফায়েত। এ ছাড়াও অন্যান্য (৩৫টি) পুরস্কার বিজয়ীদের তালিকা দেখুন ভেতরের পাতায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)