রিফাত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-06-30 ইং
রিফাত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, ঝংকার শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার, জাগরণ সাংস্কৃতিকগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, উদিচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কিন্ডারগার্টেন সাংস্কৃতিক একাডেমির সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সদর থানা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দিদার, অংকুর নাট্য একাডেমির ইসাহাক আলী, দর্পণের সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু প্রমুখ। বক্তারা রিফাত হত্যার সব খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)