মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-06-29 ইং
মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরের গোকুলনগর এলাকা থেকে ফেনসিডিলসহ ওবাইদুল ম-ল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুস সামাদ ম-লের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গোকুলনগর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সে সময় জিন্নাহনগর এলাকা থেকে আসা একটি সিএনজি গাড়ির গতি রোধ করলে অন্যরা পালিয়ে যান। পরে গাড়ি থেকে ওবাইদুল ম-লকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)