ছবির ক্যাপশন:
ঝিনাইদহে মতবিনিময়কালে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্পাদক পঙ্কজ দেবনাথ
ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রতিদিন নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২০০৮ সালে তিনি বলেছিলেন, বাংলাদেশ পাল্টে দেবেন, তিনি গোটা দেশটাকে বদলে দিয়েছেন। দেশের মানুষও আজ বুঝতে পেরেছে, শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ পৌরসভা মিলনায়তনে এক ঝটিকা সফরে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় পঙ্কজ দেবনাথ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার দারিদ্র্যসীমা কমিয়ে ২২ ভাগে নিয়ে এসেছে। ২০২০-২১ সালের মধ্যে এটাকে ১২ ভাগে আনা হবে। ২০ সালের মধ্যে দেশের ৭৫ ভাগ মানুষকে শিক্ষিত করা হবে। আর ২০৪০ সালে শতভাগ মানুষ শিক্ষিত হবে। দেশি-বিদেশি নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন, অগ্রগতি আর সমৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জে এম রশিদুল আলম, অশোক ধর, হরিণাকু-ু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
