চিৎলা ইউপি উপনির্বাচনে সরোয়ারের মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2019-06-28 ইং
চিৎলা ইউপি উপনির্বাচনে সরোয়ারের মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাসানুজ্জামান সরোয়ার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ মিয়া, শফিউদ্দিন ম-ল, দাউদ প্রামাণিক, আব্দুল মজিদ, ই¯্রাফ আলী, খাইরুল ইসলাম, সাজদার রহমান, শহিদ আলী, মহসীন ম-ল, আত্তাব মালিথা, মুজিবুল হক, আবুল কাশেম, জমির উদ্দিন, আব্দুল হামিদসহ কর্মী-সমর্থকেরা। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী ১৮ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস। তফসিল অনুযায়ী এ পর্যন্ত মোট পাঁচজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন। যাচাই-বাছাই আগামী ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)