চালক সাবধান হলে দুর্ঘটনা কমে আসবে

আপলোড তারিখঃ 2019-06-27 ইং
চালক সাবধান হলে দুর্ঘটনা কমে আসবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা সমীকরণ প্রতিবেদক: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবীর। অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবর রহমান এবং ট্রাক ও ট্যাংকলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সব দুর্ঘটনার জন্য চালক দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। প্রশিক্ষণ কর্মশালায় চালকদের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্রের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাবধানে গাড়ি চালানোর বিষয়েও পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। চালকেরা বলেন, ভাঙাচোরা সড়ক ও সড়কের পাশে থাকা ইটভাটার মাটির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এ জন্য সড়ক আধুনিকায়ন ও রাস্তার পাশের ইটভাটার বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবাইদুর রহমান, অফিস সহকারী মাফুজ খাতুন বাবুন ও ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)