ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ৮ পদে ১৮ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের পছন্দের পদের মনোনয়নপত্র উত্তোলন করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলীর সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এ নির্বাচনে সভাপতি পদে রফিকুল আলম ও ফজলুল হক মন্টু, সহসভাপতি পদে মহাসিন আলী ও ফারুক মল্লিক, সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা ও আলামিন হোসেন, যুগ্ম সম্পাদক পদে মাজেদুল হক মানিক, অর্থ সম্পাদক পদে জি এফ মামুন লাকী, আবু আক্তার করণ ও মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত এবং দপ্তর সম্পাদক পদে মেহের আমজাদ ও আবু সাইদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। নির্বাহী সদস্যদের ৪টি পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তাঁরা হলেন আনিসুজ্জামান মেন্টু, হামিদুর রহমান কাজল, মীর সউদ আলী চন্দন, রামিজ আহসান ও উম্মে ফাতেমা রোজিনা। নির্বাচনী কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষেণ করেন মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটু, আহ্বায়ক কমিটির সদস্য মহসিন আলী আঙ্গুর ও জাহিদ হোসেন চঞ্চল এবং উপদেষ্টা কমিটির সদস্য কামারুজ্জামান খান ও ওয়াজেদুল হক জেদু।
