দামুড়হুদায় ভারতীয় ছয়টি গরুসহ আটক ১

আপলোড তারিখঃ 2019-06-27 ইং
দামুড়হুদায় ভারতীয় ছয়টি গরুসহ আটক ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া সীমান্তে চোরাচালানবিরোধ অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরুসহ আতিয়ার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া আতিয়ার উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের আল হোসেনের ছেলে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া সীমান্তের মেইন পিলার ৭৮/৭-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া থেকে ছয়টি গরুসহ আতিয়ারকে করেন। উদ্ধার গরুর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে পলাতক আসামি করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)