স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-06-27 ইং
স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সমিত ঘোষ নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সদর উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন সমিত ঘোষ। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী তাঁর কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানি করেন সমিত। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যক্তিরা সমিত ঘোষকে আটক করে পুলিশের সোপর্দ করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে ওই মামলায় সমিতকে গ্রেপ্তার দেখানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)