বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা প্রকাশ

আপলোড তারিখঃ 2019-06-26 ইং
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা প্রকাশ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা অনুযায়ী কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও পঞ্চগড় চিনিকল শ্রমিক নেতা আনোয়ারুল সাধারণ সম্পাদক, জয়পুরহাট চিনিকলের খোরশেদ আলম সহসভাপতি-১, মধুখালী চিনিকলের কাজল বসু কার্যকরী সভাপতি, কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী সম্পাদক-১, কুষ্টিয়া চিনিকলের নেতা আনিছুর রহমানকে কার্যকরী যুগ্ম সম্পাদক করে সর্বমোট ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বর্তমান সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সদস্য শরিফুল ইসলাম, বাবর আলী, সেলিম হোসেন প্রমুখ। আলোচনা শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতা-কর্মীরা। সবশেষে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)