মুখোশধারী দুর্বৃত্তদের তা-ব, নগদ টাকা লুট ও মারধর

আপলোড তারিখঃ 2019-06-25 ইং
মুখোশধারী দুর্বৃত্তদের তা-ব, নগদ টাকা লুট ও মারধর ছবির ক্যাপশন:
দামুড়হুদার দুধপতিলা ও দর্শনা দোয়েল ইটভাটার নিকট অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি দর্শনা অফিস: দামুড়হুদার দুধপতিলা গন্ধখালী মাঠে ও দর্শনা দোয়েল ইটভাটার কাছে পৃথক দুটি ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে এবং আলমসাধুর একজন চালককে মারধর করে। এতে ওই চালক গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ, দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশসহ হিজলগাড়ী ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে নয়টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার সন্ধা সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামের আব্দুল ম-লের ছেলে আবর আলী, তেতুল ম-লের ছেলে কামাল, বাবর আলীর ছেলে আলমগীর ও মুরাদ আলীর ছেলে সুজন কৃষিজমি তরমুজের খেত পাহারা দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের গন্ধখালী মাঠের তিন রাস্তার মোড়ে ২০-২৫ জন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে দীর্ঘক্ষণ পার্শ্ববর্তী স্থানে ফেলে রাখে। পরে তাদের ছেড়ে দিলেও দুর্বৃত্তরা যাওয়ার সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি টর্চ লাইট কেড়ে নিয়ে যায়। অপর দিকে, একই উপজেলার দর্শনা-হিজলগাড়ী সড়কের দোয়েল ব্রিক্স-সংলগ্ন দর্শনা গ্রীন এগ্রো লিমিটেডের সাইনবোর্ডের নিকট রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পুলিশ পরিচয়ে ২০-২৫ জনের একদল ডাকাত আলমসাধু, পাকিভ্যান ও মোটরসাইকেল আরোহী পথচারীদের রাস্তায় কলাগাছ ফেলে গতিরোধ করে। এ সময় তারা প্রথমেই এক আলমসাধুর গতিরোধ করে এবং আলমসাধু বন্ধ করতে বলে। বন্ধ না করায় বোয়ালমারি পাড়ার আলমসাধুর চালক শফিকুল ইসলাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে তারা। এ সময় ডাকাত দল দেশীয় অস্ত্র এবং বোমা মেরে হত্যা করার ভয় দেখিয়ে বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর ডাক্তার পাড়ার জরিফ, ইব্রাহীম, আশা, হৃদয়, পাকিভ্যান চালক আয়নাল, দোস্ত আমতলা পাড়ার গরুর ব্যাপারী কাশেম ও শহিদুলের নিকট থেকে প্রায় ৩৫ হাজার টাকা এবং প্রত্যেকের ১টি করে মোবাইল লুট করে নেয়। টাকা ও মোবাইল দিতে দেরি করায় ডাকাতেরা জরিফ, আয়নালসহ এ্যাপাচি মোটরসাইকেলের তিনজন আরোহীকে মারধর করে। এ সময় মোটরসাইকেল আরোহীদের কাছে টাকা না পাওয়ায় লাথি মেরে তাঁদের মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পেটায়। তবে মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনার কবলে পড়া ব্যক্তিরা বলেন, মুখোশধারী ২০-২৫ জন ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫। তাদের মধ্যে ২ জন অল্প বয়সী ছেলে ছিল। এলাকাবাসী জানান, দর্শনা-হিজলগাড়ী সড়কের যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেখানে প্রতিদিন বিকেলে দামুড়হুদা পুলিশ মোটরসাইকেল চেকিং পোস্ট বসায়। অথচ গতকাল ডুগডুগির পশুর হাট হওয়া সত্ত্বেও রাত সাড়ে নয়টার দিকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি ছিল না। ঘটনার পর দামুড়হুদা, দর্শনা তদন্ত কেন্দ্র ও হিজলগাড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘প্রথম ঘটনাটি আমার জানা নেই। তবে পরের ঘটনাটি আমি শোনার পরপরই সেখানে আমার অফিসারদের পঠিয়েছিলাম।’ ওসি আরও বলেন, গরুর হাটের দিন সাধারণত চারটি মোবাইল টিম উপজেলার বিভিন্ন রাস্তায় ডিউটি করে। তবে সেখানে রাত আনুমানিক আটটা পর্যন্ত ডিউটিতে ছিল পুলিশ। সাধারণত রাত সাড়ে নয়টার দিকে গরুর হাট ভেঙে যায়। তা ছাড়া পুলিশের একই মোবাইল টিমকে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ডিউটি করতে হয়। সে কারণে ওই সময়ে পুলিশের দলটি অন্য স্থানে ডিউটি করছিল। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে ওসি সুকুমার বিশ্বাস জানান, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জোর অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)