কালীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপলোড তারিখঃ 2019-06-25 ইং
কালীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আওলাদ হোসেন, সোহেল, ইমামুল হক, ফোরকান, তাহাজ্জেল হোসেন, তৌহিদুর রহমান, লিটন, মোশাররফ আকরাম হোসেন প্রমুখ। তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই কাদিরকোল স্কুল মাঠে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে কমিটি গঠন নিয়ে আওলাদ হোসেন ও আকরাম হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)