নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৌর এলাকার মুসলিমপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২০) নামের এক যুবকের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোববার সন্ধ্যা সাতটার দিকে মুসলিমপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত যুবক চুয়াডাঙ্গার পৌর এলাকার দাউদ শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়ির উঠান থেকে ঘরে প্রবেশ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে ফারুকের শরীরের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তার ধরে টেনে তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে মুক্ত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সাজারি ওয়ার্ডে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
