আধুনিক, দৃষ্টিনন্দন ও স্বপ্নের শহর হবে দামুড়হুদা

আপলোড তারিখঃ 2019-06-25 ইং
আধুনিক, দৃষ্টিনন্দন ও স্বপ্নের শহর হবে দামুড়হুদা ছবির ক্যাপশন:
দামুড়হুদায় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে এমপি আলী আজগার টগর নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি সুখি-সমৃদ্ধ-উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁরই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্বাচনী অঙ্গীকারকে সামনে রেখে মাস্টারপ্লানের মাধ্যমে দামুড়হুদাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও স্বপ্নের শহর হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সবাইকে আন্তরিক হতে হবে। নিজের স্বার্থ ত্যাগ করে এলাকার স্বার্থ রক্ষায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। দামুড়হুদায় গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর এসব কথা বলেন। তিনি আরও বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে মাথাভাঙ্গা নদী পর্যন্ত একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকবে। মহল্লার মধ্য থেকে বেশকিছু সাব ড্রেন ওই ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে। একটি আধুনিক জিমনেশিয়াম, একটি লাইব্রেরি গড়ে তোলা হবে। এ ছাড়া সব রোড পিচকরণ করা হবে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দর্শনা নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী মাহবুব-উল হক, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সাবেক সভাপতি হাজি বদর উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীন মোহাম্মদ, বর্তমান সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুর রহমান মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দেশ ইটভাটার মালিক হাজি আব্দুল কাদির, বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, আওয়ামী লীগের নেতা আনছার ফারুক, ইমতিয়াজ হোসেন, সেলিম উদ্দীন বগা, আশাদুল হক মতি, জুনাব আলী, আবুল হাশেম মেম্বার, ইউসুফ আলী ইছা মেম্বার, জান মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র পাল, সহকারী শিক্ষক মফিজুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী মল্লিক, সন্টু মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)