ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির উদ্যোগে আলমডাঙ্গা সরকারি কলেজে এ জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কলমিলতা সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক কবি আসিফ রহিম জোয়ার্দার, কবি গোলাম রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আতিয়ার রহমান মুকুল। সভায় আলাউদ্দিন আহম্মদ পাঠাগারের উদ্যোগে সমাজসেবায় অবদান রাখায় উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুকে ক্রেস্ট প্রদান করাসহ সাহিত্যে অবদান রাখায় আরও ১০ জনকে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিকেরা হলেন হামিদুল আজম, আসিফ রহিম, আফম সিরাজ সামজী, ওমর আলী মাস্টার; সংগীতে ভজন চক্রবর্তি, শুশিল বাবু, মাসুদ রানা, হাফিজুর রহমান; সাংবাদিকতায় শাহ আলম মন্টু, প্রশান্ত বিশ্বাস, আতিয়ার রহমান মুকুল; শিক্ষাই শামিম রেজা প্রমুখ।
