মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-06-25 ইং
মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় বিটিম ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক গ্রুপে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় আদর্শ সরকারি স্কুল ৩-১ গোলে জয়লাভ করে। অন্যদিকে, বালিকা গ্রুপে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদীর গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, প্যানেল মেয়র সদরউদ্দিন ভোলা, কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আসগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, মতিয়ার রহমান ফারুক, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, মামুনার রহমান হাসান, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, ছামছাদ রানু, নুরজাহান খাতুন, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, নাসরিন নাহার, পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী। খেলা পরিচালনা করেন মনির উদ্দিন ও আবু সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)