সড়ক দুর্ঘটনায় নতিডাঙ্গার আনোয়ারের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-24 ইং
সড়ক দুর্ঘটনায় নতিডাঙ্গার আনোয়ারের মৃত্যু ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
সড়ক দুর্ঘটনায় আহত আলমডাঙ্গা নতিডাঙ্গার আনোয়ার গতকাল রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে আলমডাঙ্গার ডম্বলপুর মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক জখম হয়ে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আনোয়ার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মাঠপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। গতকালই তাঁর লাশের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)