অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর

আপলোড তারিখঃ 2019-06-24 ইং
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিলকিস খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছেন মতিয়ার রহমান নামের এক ব্যক্তি। গতকাল রোববার সকালে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিলকিস খাতুন অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই মতিয়ার আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। গতকাল সকালেও তিনি আমারকে খারাপ কথা বলেন। আমি প্রতিবাদ করায় মতিয়ার এবং তাঁর ভাই আব্দার ও ফিরোজ আমাকে মারধর করেন।’ মতিয়ার হরিশপুর গ্রামের পুটে ম-লের ছেলে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আহত গৃহবধূ এখনো পর্যন্ত অভিযোগ বা মামলা করেননি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)